সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে এই অভিযানের সময় সেন্টুর এক সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সকালে থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সেন্টুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। সেন্টু ওই উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক বিক্রির গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, মাদক মামলায় সেন্টুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০