সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ডিমলায় অজ্ঞাত পরিচয় যুবকের বাক্সবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা শিঙ্গাহারা বনবিভাগের বাগানের ডোমার সড়কের ধার হতে আজ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের বাক্সবন্দী (ট্র্যাংকে) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাক্সের তালা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধারের সময় নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান সহ সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
জানা যায় ওই এলাকার গ্রামবাসীদের মধ্যে আখতারুজ্জামান নামের এক ব্যক্তি গতকাল বুধবার রাত ১২টার দিকে উক্ত স্থানে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছুক্ষন পর পিকআপটি চলে গেলে তিনি রাস্তার ধারে টর্স লাইট জ্বালিয়ে একটি বিশাল ট্র্যাংক দেখে ভয় পেয়ে চিৎকার দেয়। গ্রামের ১০/১২ জন ছুটে এসে বিশাল ট্র্যাংকটি দেখে তাৎক্ষনিকভাবে ডিমলা থানা পুলিশকে মোবাইলে জানায়। ধারনা করা হচ্ছে ওই পিকআপে করে ট্র্যাংকের ভেতর লাশ ভরে তালা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্বরা।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে রাখে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রংপুর বিভাগের পিবিআই পুলিশ দপ্তরে জানানো হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপার, সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তাদের উপস্থিরত ট্র্যাংকের দুইটি তালা ভেঙ্গে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সুত্র মতে লাশের সঙ্গে কিছু চিকিৎসার কাগজপত্র পাওয়া যায় ২০১৯ সালের। চিকিৎসাপত্রে জিয়া রহমান নাম লিখা রয়েছে। সেখানে ঠিকানা দেখা যায় দিনাজপুর জেলা। লাশ ময়নাতদন্তেরর জন্য নীলফামারীর মর্গে প্রেরন করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন এটি রহস্যজনক ঘটনা। আমরা পুলিশ বিভাগের পক্ষে দ্রুত তদন্ত করে লাশের আসল পরিচয় ও ঘটনার নেপথ্য উদঘাটন করতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় অজ্ঞাত পরিচয় যুবকের বাক্সবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০