সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ঝালোকাটি নিজ ঘরে পরকীয়ার জের ধরে রহস্যজনক যুবকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটির মোল্লারহাট ইউনিয়নের কান্দিবপুর গ্রামে রায়হান জোমাদ্দার (২০) নামে এক যুবক নিজ ঘরে রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। যুবক পরিকল্পিত হত্যার শিকার হয়েছে কিনা পুলিশ এমন সন্দেহে লাশটি ময়নাতদন্তে পাঠিয়েছে। অবশ্য পরিবারের লোকজনের মধ্যেও এমন সন্দেহ দানা বেধেছে। তাদের দাবি রায়হানকে গভীর রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পরিবারের দাবির সাথে একমত না হলেও বিষয়টি সন্দেহজনক বলে অবহিত করে।

নলছিটি থানা পুলিশ জানায়, স্থানীয় পূর্ব কান্দিবপুর গ্রামের জাকির হোসেন জোমাদ্দারের ছেলে রায়হানের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে থানা পুলিশ জানতে পারে। পরে ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠায়। লাশটি উদ্ধারকালে শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পুলিশকে খুনের আলামত দিয়েছে। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

রায়হানের বাবার অভিযোগ ছেলের সাথে স্ত্রীর বনিবোনা হচ্ছিলো না। বরং পরিবারে বাকবারতা লেগেই ছিলো। সোমবার রাতেও টিভি দেখা নিয়ে ছেলে তার স্ত্রী মীম আক্তারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরে সকালে পাওয়া যায় ছেলের নিথর দেহ।

রায়হানের ভাই রবিউল ইসলাম হৃদয়ের অভিযোগ, তার ভাবী মীম আক্তার বরিশাল শহরের বটতলা এলাকার বাসিন্দা আশিকের স্ত্রী থাকাকালে বড় ভাই রায়হানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আশিককে তালাক দেন। এরপর তার ভাইকে বিয়ে-সংসার করলেও সাবেক স্বামী আশিকের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

পরিবারের অভিযোগ স্ত্রী মীম পরকীয়া সম্পর্ক রক্ষা করা নিয়ে স্বামীর সাথে সোমবার রাতে কলহে জড়িয়েছে এবং গভীর রাতে কারও সহায়তায় রায়হানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সাথে লাশের পাশ থেকে একটি উদ্ধার করে। পুলিশের অনুমান ওই ওড়না গলায় পেঁচিয়ে রায়হানকে হত্যা করা হয়েছে। কিন্তু পুরোপুরি নিশ্চিত পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালোকাটি নিজ ঘরে পরকীয়ার জের ধরে রহস্যজনক যুবকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০