সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

রাসিক মেয়রের ত্রাণ তহবিলে রাবি শিক্ষক সমিতির আর্থিক অনুদান প্রদান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান রাজশাহীঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে দুই লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ বকুল।

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রাবি শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতনের টাকা দিয়ে এ সহায়তা প্রদান করা হয়েছে। রাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এর আগে রাবি ক্যাম্পাসের কর্মহীন দোকান ব্যবসায়ী ও রাবির বিভিন্ন হলের স্বল্প মজুরিতে কর্মরত দুঃস্থ মানুষদের প্রায় ১৪ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ মেয়রের ত্রাণ তহবিলে ২ লাখ টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসিক মেয়রের ত্রাণ তহবিলে রাবি শিক্ষক সমিতির আর্থিক অনুদান প্রদান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০