সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশালে বাসর রাতে স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছে নববধূ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে বাসর রাতে স্বামীর বাড়িতে নানী ও আপন ভাইকে রেখে গভীর রাতে পালিয়ে গেছে এক নববধু। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের। এঘটনায় সোমবার নববধুর ভাই আরিফুল ইসলাম শেখ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

ডায়রী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুর আলম হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের সাথে পাবনা জেলার আমিনপুর থানার রাজ নারায়নপুর গ্রামের হারিস শেখের কন্যা কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার মীমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়। ওইদিনই তিনি (আরিফুল) ও নানী আয়শা খাতুন বরযাত্রীদের সাথে বোনজামাইর বাড়ীতে আসেন। রবিবার (১২ জুলাই) রাতে নববধু সুমাইয়া বোনজামাই সোহাগ হাওলাদারের বাড়ী থেকে নিখোঁজ হয়।

নববধুর স্বামী সোহাগ হাওলাদার জানান, রবিবার (১২ জুলাই) রাতের খাবার খেয়ে বাসরঘরে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। পরে ঘরের আলমিরায় থাকা ৫০ হাজার টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হই। তবে নববধু কার সাথে পালিয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বাসর রাতে স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছে নববধূ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০