সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে প্রতারণার চক্রের তিন নারী সদস্যকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১০ জুলাই বরিশাল নগরের কাউনিয়া থানার ভাটিখানা এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ী হাসান খানের কাছ থেকে মাহিনুর বেগম (৪৫) নামে এক নারী এক কেজি আম কেনেন। ওই নারী বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার বাসিন্দা হলেও ভাটাখানা এলাকার কবির মঞ্জিলের ভাড়া করা ফ্ল্যাটে অপর সহযোগীদের নিয়ে বসবাস করতেন।

ফল কেনার পরে ওই নারী হাসানকে ফোনে জানায়, তার কেনা আম পচা ও তার আরও তিন কেজি আমের প্রয়োজন। এরপর ওই নারী তিন কেজি আম কেনেন এবং টাকা না থাকার কথা জানিয়ে ফল ব্যবসায়ীকে বাসায় নিয়ে যান।

এরপর পরস্পর যোগসাজশে মাহিনুর তার ফ্ল্যাটের অপর বাসিন্দা এবং সহযোগী স্বর্ণা হালদার (২৮), ফেরদৌসি আক্তার রুমা (৩৩) হাসানকে ফাঁদে ফেলেন। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরহোগলা গ্রামের নাদিম হাওলাদার নামে এক যুবকের সহায়তায় তার জামা-কাপড় খুলে মোবাইলে অশালীন ছবি ধারণের কথা জানিয়ে জিম্মি করেন।

পরবর্তীতে তার কাছে চক্রটি দুই লাখ টাকা দাবি করে অন্যথায় অশালীন ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখায়। এর পরিপ্রেক্ষিতে ফল ব্যবসায়ী ১১ হাজার টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পায়।

বিষয়টি থানা পুলিশ জানতে পারলে কৌশলে অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করে। তবে নাদিম নামে ওই যুবক পালিয়ে যান।

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলম বলেন, এরা একটি চক্র। আরও অনেকের সঙ্গে এর আগে এ রকম করার বিষয়টি তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবদে স্বীকার করেছেন। তাদের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার আ. হালিমসহ কাউনিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটকদের মধ্যে স্বর্ণা হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা ও ফেরদৌসি আক্তার রুমা বরিশাল নগরের সাত নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রতারণার চক্রের তিন নারী সদস্যকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০