সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঈদুল আজহার ছুটি মাত্র একদিন! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগের শুরু থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন ছুটিতে ছিল বাংলাদেশ। এর মধ্যে সামনে আসছে আরেকটি ঈদ। সেই ঈদে কতদিন ছুটি থাকবে, সেই প্রশ্ন এখন সবার এবার ঈদুল আজহার ছুটি কতদিন থাকবে, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনার যেন শেষ নেই। কেউ ভাবছে তিনদিন আবার কেউ চারদিন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই। সরকার চায় ছুটি আরও কমাতে। কারণ ঈদের সময় বাড়ি যেতে নিরুৎসাহিত করছে সরকার। মানুষের চলাচল যত কমানো যায় করোনা তত নিয়ন্ত্রণে থাকবে বলেও মনে করছে সরকার।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এরই মধ্যে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। বাকি থাকে মাত্র একদিন। আর সেই ১ দিনই এবার ঈদের ছুটি।

আর ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে। সেক্ষেত্রেও বাকি থাকে মাত্র একদিন।

এবারের ঈদের ছুটির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুরো বছরের ছুটি যখন ঘোষণা করা হয়, ঈদের ছুটিও তখন ঘোষণা করা হয়ে থাকে। সেক্ষেত্রে ঈদুল আজহার ছুটি যেভাবে ঘোষণা করা আছে, সেভাবেই থাকবে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল।

এরপর ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। সেই থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই চলছে দেশের সব কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহার ছুটি মাত্র একদিন! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০