সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়া বন্ধ কৃত পাকা ভবন পুনরায় নির্মানের চেষ্টা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে সরকারি জায়গায় রাতের আঁধারে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আগৈলঝাড়া বাজারের সরকারি খাল দখল করে বিগত দিনে প্রশাসন কর্তৃক দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার পরেও বৃহস্পতিবার পুনরায় রাতের আধারে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করছে ওই দোকান ঘর মালিক গৌরনদী উপজেলার টরকীর কসবা গ্রামের মোবারেক সরদার। গত তিন বছর পূর্বে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগে সাবেক ইউএনও বিপুল চন্দ্র দাস দোকন ঘরের নির্মান কাজ বন্ধ করে দেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোবারেক সরদার প্রশাসনকে তোয়াক্কা না করে পুনরায় ওই দোকান ঘর নির্মান কাজ শুরু করেছেন। বর্তমানে সরজমিনে গিয়ে দেখা যায় পাকা দোকান ঘর নির্মান কাজ বন্ধ।


























