সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বানারীপাড়ায় কিশোরী শিক্ষার্থীকে হত্যার দায় স্বীকার ঘাতক ছেলেকে বাঁচাতে লাশ খালে ডুবিয়ে গুম করে বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ৭১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী আয়শা আক্তারকে (১৩)
হত্যার ঘটনায় প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত সাব্বির।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ
সার্কেল) আনোয়ার সাঈদ। তিনি জানিয়েছেন হত্যার কারণ সহ আরও বিস্তারিত
জানার জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।একই কথা জানিয়ে বানারীপাড়া
থানার ওসি শিশির কুমার পাল জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল
শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া
চলছে। এদিকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের
আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে নিহত আয়শার লাশ উদ্ধার করেছে বরিশাল ফায়ার
সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রসঙ্গত উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদরাসার
সপ্তম শ্রেনীর ছাত্রী ও ওই এলাকার দুলাল লাহাড়ীর মেয়ে আয়শা আক্তার (১৩)
মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিলো এবং তাকে অনেক খোঁজাখুজির পরও
পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে পার্শ্ববর্তী বাড়ির সিদ্দিক মীর আউয়ার
খালে আয়শার লাশ জালের সাথে পেচানো অবস্থায় দেখতে পায় এবং সে ধারণা করে
হয়তো তার ছেলেরা মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে। পরে সিদ্দিক ছেলেদের
বাঁচাতে লাশটি গুম করার উদ্দেশ্যে পায়ে বালতি ও মেয়েটির ফ্রকের ভিতরে ইট
ঢুকিয়ে খালে ডুবিয়ে দেয়।এদিকে আয়শা (১৩) রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর
তাকে খুঁজে পেতে স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান করে। তার খোঁজে এলাকায়
মাইকিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে নিখোঁজ
বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এতেও তার কোন সন্ধান মেলেনি। ওই ছাত্রীর
পার্শ্ববর্তী বাড়ির সিদ্দিক মীরার ঘরের পাশে বুধবার সকালে আয়শার একটি
জুতা খুঁজে পায় তার স্বজনেরা। ওই জুতার সূত্র ধরেই স্থানীয় ইউপি সদস্য
জাহিদুল ইসলাম কাজল সহ অন্যরা সিদ্দিক,তার ছেলে সাব্বির (২০),সাইদ(১৪) ও
স্ত্রী হনুফা বেগমকে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে
সিদ্দিক মীর ছাত্রী আয়শার লাশ বাড়ি সংলগ্ন খালে ডুবিয়ে দিয়েছে বলে
স্বীকার করে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে
গ্রেফতার করে। পরে তাদের দেখানো স্থানে খালে বানারীপাড়া ও বরিশাল ফায়ার
সার্ভিসের ডুবুরী দল দিনভর তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে লাশ
উদ্ধার করে। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বরিশাল জেলা
অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ,বানারীপাড়ার থানার
ওসি শিশির কুমার পাল,ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ,লবণসাড়া পুলিশ
তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মহসিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কিশোরী শিক্ষার্থীকে হত্যার দায় স্বীকার ঘাতক ছেলেকে বাঁচাতে লাশ খালে ডুবিয়ে গুম করে বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০