সংবাদ শিরোনাম ::
বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভরা মৌসুমের শুরুতেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত খান, বরিশাল

ভরা মৌসুমের শুরুতেই আবহাওয়া অনুকূলে থাকায় নদী ও সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়তে শুরু করেছে জেলেদের জালে। এতে জেলে ও মৎস্যজীবীদের মুখে ফুঁটেছে আনন্দের ঝিলিক।

মৎস্যজীবীরা বলছেন, মৌসুমের শুরুতে মধ্যম সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে বেশি। বড় ইলিশও পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে কম।

এদিকে আগামী ২৩ জুলাই সাগরে মাছ ধরায় ৬৫ দিনের মেয়াদ শেষ হলে জেলেদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে এবং তখন সরবরাহও বাড়বে আশা মৎস্য কর্মকর্তাদের।
গত ৩০ জুন জাঁটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় শুরু হয় ইলিশ মৌসুম। এর মধ্যে গত ২দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আবহাওয়া উপযোগী থাকায় মেঘনা বক্ষসহ অভ্যন্তরীণ অন্যান্য নদী এবং সাগর মোহনায় জেলেদের জালে পড়তে শুরু করে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত শনিবার ৫শ’ মণের বেশি এবং গতকাল রবিবার বরিশাল পোর্ট রোডের মোকামে এসেছে ৭শ’ মণেরও বেশি ইলিশ।

এতে কর্মব্যস্থতা বেড়েছে বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে।
পোর্ট রোডের ইলিশ আড়তদার মো. নাসিরউদ্দিন জানান, গতকাল বরিশাল মোকামে দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ ৫০ হাজার, ১ কেজি ২শ’ গ্রাম সাইজ প্রতিমণ ৩৮ থেকে ৪০ হাজার, এক কেজি সাইজ প্রতিমণ ৩৪ হাজার, এলসি সাইজ (৬শ’ থেকে ৯শ’ গ্রাম) প্রতিমণ ২৯ হাজার, ভেলকা (৪শ’ থেকে ৬শ’ গ্রাম) প্রতিমণ ২০ হাজার এবং গোটলা সাইজ প্রতিমণ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে সামান্য বাড়তি দামে বিকি হয়েছে।

জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, পহেলা জুলাই থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। এখন নদ-নদীতে ইলিশ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই।

আবহাওয়া অনুকূলে থাকায় অভ্যন্তরীণ নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী ২৩ জুলাই সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে সাগরেও প্রচুর ইলিশ ধরা পড়বে। তখন মোকামগুলো ইলিশে সয়লাব হবে আশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভরা মৌসুমের শুরুতেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০