সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশালে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ৪৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা কবাই ইউনিয়নে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক ঢাকার কেরানীগঞ্জ এলাকায় গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রলারটি।

রবিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ৩ ঘাতককে গ্রেপ্তার করা হয়। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত হেলাল উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদারকে (২০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে শনিবার রাত ১২টায় দাফন করা হয়।

উপর্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে হতদরিদ্র এ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছে বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)।

তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কেরানীগঞ্জে তিনজন গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা খুনের সঙ্গে জড়িত কি-না তার খোঁজখবর নিচ্ছেন।

কেরানীগঞ্জ থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। ট্রলার ছিনতাইয়ের জন্য তারা পিতা-পুত্রকে খুন করার কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০