সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহা. সফিক খান, বাকেরগঞ্জ:: বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন হয়েছে। কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদী থেকে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পুত্রের গলাকাটা লাশ ও শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যের কোনো এক স্থানে তারা খুন হয়।

একই এলাকা থেকে ‘চাই’ বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস ‘চাই’ বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌঁছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদীতে পাওয়া গেছে। নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০