সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

হঠাৎ লাদাখে গিয়ে হুঁশিয়ারি মোদীর, ঘুরলেন সেনা হাসপাতাল ও সীমান্ত চৌকি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হঠাৎই সীমান্ত সফর। সীমান্ত চৌকি থেকে সেনা হাসপাতাল, ঘুরে ঘুরে কথা বলা বাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের সঙ্গে। তারপরে নিমুতে সামরিক সমাবেশে দাঁড়িয়ে চীনের নাম না করেই কড়া হুঁশিয়ারি। ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীরা মুছে গেছে পৃথিবী থেকে— লাদাখ থেকে দেওয়া ভাষণে শুক্রবার এ কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গোটা পৃথিবীতে যখন ‘বিকাশবাদ’ প্রাসঙ্গিক, তখন ‘বিস্তারবাদী’ চীন শান্তিভঙ্গ করছে— মোদীর ভাষণে এই বার্তা খুব স্পষ্ট ভাবেই মিলেছে এ দিন। সব দেশ বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গলওয়ানে ভারতীয় বাহিনীর বীরত্বের ভূয়সী প্রশংসা এ দিন শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে।

তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণেকে সঙ্গে নিয়ে লাদাখ গিয়েছেন মোদী।

লেহ থেকে তিনি এলএসি-র দিকে ফরওয়ার্ড পোস্ট ঘুরে দেখেন। কথা বলেন সীমান্তে মোতায়েন সৈন্যদের সঙ্গে। ১৫ জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যারা আহত হয়েছিলেন, তাদের সঙ্গেও মোদী ইতিমধ্যেই লেহতে দেখা করেছেন বলেও জানা যাচ্ছে।
গালগওয়ানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, গালওয়ানে যে বীরত্ব আপনারা দেখিয়েছেন, তা সারা দেশ মনে রাখবে। আপনারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, ভারত তথা ভারতীয় সেনার শক্তি কতটা।

আপনাদের সঙ্কল্প এই উপত্যকার চেয়েও শক্ত। আপনাদের ইচ্ছাশক্তি এই পর্বতের মতোই অটল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হঠাৎ লাদাখে গিয়ে হুঁশিয়ারি মোদীর, ঘুরলেন সেনা হাসপাতাল ও সীমান্ত চৌকি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০