চুয়াডাঙ্গায় উজল পুরের ছটাংগায় অবৈধভাবে পুকুরচুরি ভাবে বালু উত্তোলন । আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ১৭৭৪ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
দর্শনার চাঁদপুরের আরিফুল ইসলাম নামে জনৈক ব্যাক্তি প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রতিনিয়তই ব্যাপক হতে ব্যাপকতর ভাবে উজলপুরের ছটাংগা মাঠের বালু উত্তোলন শুরু করেছে। এর ফলে পাশের বিশ বিঘার উপরে আবাদী জমি হুমকির মুখে পড়েছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আবাদী জমির ব্যাপক ক্ষতিসাধন হবে এবং এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে।
চুয়াডাঙ্গায় উজলপুরের ছটাংগা মাঠে এক একর জমির উপরে দক্ষিণ চাঁদপুরের আরিফুল ইসলাম নামে জনৈক ব্যাক্তি বালু উত্তোলন করেছেন এবং আরও উত্তোলন করবেন। এভাবে প্রতিনিয়ত চলতে থাকলে পাশের আবাদী জমি হুমকির সম্মখীন হবে। এর ফলে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে।
বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোন ব্যাক্তি বড় ধরনের খনন কার্য শুরু করলে সেই এলাকার উপজেলার নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন। নির্বাহী কর্মকর্তা তদন্তপূর্বক সেখানে খনন কার্য সম্ভব কিনা যাচাই বাচায় করবেন।
কিন্তু এখানে আরিফুল ইসলাম আইনকে তোয়াক্কা না করেই স্থানীয় প্রভাব খাটিয়ে একাধারে বালু উত্তোলন শুরু করেছেন। যা আইনকে বৃদ্ধাঙ্গলী দেখানোর সমতুল্য।
উজলপুরের ছটাংগা মাঠের তিন বিঘা জমির বালু উত্তোলনের পরেও আরও অধিক পরিমাণ বালু উত্তোলনের কার্য দ্রুত বন্ধের ব্যাপারে চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্তাকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে এলাবাসীর অভিমত। নতুবা এলাকায় ব্যাপক আবাদী জমির ক্ষতি সাধিত হবে।
মরণব্যাধি করোনা ভাইরাসের ফলে অর্থনৈতিক দূরাবস্থা। আবাদী জমি ক্ষতি সাধিত হলে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। তাই দক্ষিণ চাঁদপুরের আরিফুল ইসলামের বিরুদ্ধে অতিদ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে এলাকাবাসির কাম্য।


























