সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আসামি ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশের ৮ সদস্যের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আসামি ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশের ৮ সদস্যের
ভারতের উত্তর প্রদেশের কানপুরে কুখ্যাত এক আসামিকে ধরতে গিয়ে তার সহযোগীদের গুলিতে আট পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে আরও তিনজন নিহত হয়। বৃহস্পতিবার (০২ জুলাই) গভীর রাতে লখনৌ থেকে দেড়শ কিলোমিটার দূরে কানপুরে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, বিকাশ দুবে নামে কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করতে পুলিশের একটি দল গভীর রাতে বিকারু গ্রামে যায়। কিন্তু পুলিশ ওই গ্রামে পৌঁছানোর আগেই একটি বুলডোজার ফেলে রেখে রাস্তা বন্ধ করে দেয় বিকাশের সহযোগীরা। গাড়ি থেকে নেমে পুলিশ গ্রামে ঢোকার সময় শুরু হয় এলোপাতাড়ি গুলি।
বাড়ির ছাদে উঠে তিন দিক থেকে পুলিশের ওপর গুলি চালানো হয়। তাতে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই, চারজন কনস্টেবল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে তিন সন্ত্রাসী নিহত হলেও বিকাশকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে।
হত্যা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে।
কানপুর পুলিশের প্রধান দিনেশ কুমার বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে অ্যাম্বুশ করা হল। যেভাবে তিন দিক থেকে গুলি করা হল, সেটা অত্যন্ত সুপরিকল্পিত।
পরিস্থিতির মোকাবিলায় কনৌজ ও কানপুরের দেহাত থেকে বিপুলশ সংখ্যক পুলিশ এনে বিকারু গ্রামের আশপাশে মোতায়েন করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পুলিশের পরিকল্পনা ও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বলেছেন।
২০০১ সালে বিজেপি নেতা সন্তোষ শুক্লাকে তাড়া করে এক থানার ভেতরে গুলি করে হত্যার ঘটনার জন্যও তাকে দায়ী করা হয়, যদিও শেষ পর্যন্ত ওই মামলায় খালাস পেয়ে যান বিকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশের ৮ সদস্যের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০