পিরোজপুরে হত্যা মামলার প্রধান আসামী ইয়াবাসহ গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের সদর উপজেলার চাঞ্চল্যকর জয় হত্যা মামলার প্রধান আসামী সোহেল (৩৮) ও জাবের হোসেন তাইন (২০) নামে দুই মাদক ব্যবসায়উকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার দাউদপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তার সোহেল সদর উপজেলার গজালিয়া উদয়কাঠি গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং জাবের হোসেন তাইন সদর উপজেলার পুখুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দাউদপুর বাজারে রোববার বিকেলে ডিবির পরিদর্শক (ওসি) কেএম মিজানুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিমসহ সঙ্গীয় ফোর্স মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ জয় হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী সোহেল ও ৫০ পিস ইয়াবাসহ জাবের হোসেন তাইনকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে পিরোজপুর ডিবি পুলিশ বাদি হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।’


























