সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ আহমেদ মুন্না ➤ বাবুগঞ্জে শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন খোকন সিকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের মোসলেম আলী সিকদারের ছেলে।

তিনি মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাধবপাশা বাজারের মুদি ও ডেকরেটর ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে এই হত্যাকান্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা ঘাতকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ বিন আলম জানান, লোকমান হোসেন খোকন সিকদার শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, ‘নিহতের বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী, স্বজন বা স্থানীয় কেউ কিছুই বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পরপরই আমরা খুনের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছি।’

নিহতের প্রতিবেশি মাসিক আয়কর বার্তা ম্যাগাজিনের সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাবেক ইউপি সদস্য মাহাবুব সিকদার জানান, একজন সদালাপী ও ভালো মানুষ হিসেবে এলাকায় সবার প্রিয়পাত্র ছিলেন লোকমান হোসেন খোকন সিকদার। তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে তবে এলাকায় জানামতে তার কোনো শত্রু ছিল না। দুটি বোন থাকলেও তিনিই তার বাবার একমাত্র ছেলে। তার বাবা অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী। নিহত খোকন সিকদারের ৩টি মেয়ে আছে। ছোট মেয়েটার বয়স মাত্র ৮ মাস। মাধবপাশা বাজারে মুদি এবং ডেকরেটর ব্যবসা ছিল তার। প্রতিদিন দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফিরতেন তিনি। গতরাতে তিনি বাড়ি ফেরার পথেই খুন হন।

এদিকে মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকন সিকদারের খুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০