সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুই ঈদ। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এ ঈদ। যার একটি হলো ১ শাওয়াল পবিত্র ঈদুল ফিতর। দ্বিতীয় হলো ১০ জিলহজ কোরবানির ঈদ। যেহেতু আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে ঈদের তারিখ বলা যায় না। তবে ১৪৪১ হিজরি সনের ঈদুল আজহা ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহাও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তারপরও জিলকদ মাসের চাঁদের ওপর নির্ভর করে এ কথা নিশ্চিত করেই বলা যায়, যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হলেই এবারের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। তাছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকম -এ বাংলাদেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ দেখানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। সেদিন (২১ জুলাই) সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ২২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

যদি ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ২৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২০২০ সালের ১ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের সাইটে বাংলাদেশে ২০২০ সালের ঈদুল আজহার তারিখ দেখিয়েছে ৩১ জুলাই শুক্রবার। ২০২১ সালের ঈদুল আজহার তারিখ হিসেবে ২০ জুলাই মঙ্গলবার উল্লেখ করেছে।

উল্লেখ্য, টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের এ সাইটটিতে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঈদুল ফিতর ও ঈদুল আজহার ৭ বছরের তারিখ নির্ধারণ করেছে। গত বছর (২০১৯) তাদের নির্ধারিত ঈদুল আজহার তারিখ ছিল ১২ আগস্ট সোমবার। তা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০