সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৩৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
সিডনির অপেরা হাউজে হঠাৎ আলোর ঝলসানি। মেলবোর্ন, ক্যানবেরা, ওয়েলিংটন, অকল্যান্ড, হ্যামিল্টন হঠাৎ যেন সেজেছে নববধুর সাজে। মাত্র তিন বছর পর, ২০২৩ সালের নারী ফুটবল বিশ্বকাপের আয়োজন হওয়ার লড়াইয়ে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে পেছনে ফেলে দায়িত্ব পেয়ে গেলো যৌথভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুই প্রতিবেশী দেশের নাম ঘোষণা করে ফিফা।

চলতি সপ্তাহের শুরুতেই বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল জাপান। দৌড়ে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া। তবে শেষ ধাপে এসে দৌড় জমে ওঠে কলম্বিয়া এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে। শেষ লড়াইয়ে বাজিমাত করল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

প্রসঙ্গতঃ আগামী ২০২৩ থেকেই ফরম্যাট বদলে আত্মপ্রকাশ করতে চলেছে ৩২ দেশের নারী ফুটবল বিশ্বকাপ। এতদিন ২৪ দেশের নারী ফুটবল বিশ্বকাপের সঙ্গে পরিচিত ছিলেন ফুটবল প্রেমীরা।

গতবছর পুরনো ফরম্যাটে ফ্রান্সের মাটিতে শেষবার বিশ্বকাপ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের খবর নিশ্চিত হওয়ার পর আনন্দে ফেটে পড়েন অসি নারী ফুটবল তারকা স্যাম কের। চেলসির এই ফুটবলার ইনস্টাগ্রাম পোস্টে তার উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমরা পেরেছি। এগিয়ে চলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বিশ্বকাপের আসর বসতে চলেছে ঘরের মাঠে।’

অস্টেলিয়া এবং নিউজিল্যান্ডের ১২ শহরের মোট ১৩টি স্টেডিয়ামে ২০২৩ সালের জুলাই-অগস্টে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ ফুটবলের আসর। নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ।

অন্যদিকে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। অস্ট্রেলিয়ার ৭টি এবং নিউজিল্যান্ডের ৫টি শহরে চলবে এই ফুটবল যজ্ঞ। যার মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি।

করোনা আবহে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মধ্যেই নির্ধারিত হয় আয়োজক নির্ধারনের পুরো বিষয়টি। ফিফার ফুটবল কাউন্সিলের ৩৭ জন সদস্যের উপস্থিতিতে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে যুগ্মভাবে বেছে নেওয়া হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০