সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পরকীয়ায় বাধা দিয়েছে মেয়ে, শিক্ষা দিতে প্রেমিককে দিয়ে ধর্ষণ করাল মা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::মায়ের সঙ্গে প্রতিবেশী যুবকের পরকীয়ার প্রতিবাদ করেছিল নাবালিকা মেয়ে। যার পরিণতি হল ভয়ংকর। ‘শিক্ষা’ দিতে প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করাল মা! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকঘেরী ঘাটপাড়ায়। এরই মধ্যে অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নির্যাতিতার বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। নাবালিকা ও তার মা একা থাকার সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতে আসত এলাকার যুবক বিশু। পরবর্তীতে নির্যাতিতার মায়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে তাদের মধ্যে। বিষয়টি টের পেয়েই প্রতিবাদ করে নির্যাতিতা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে ওই যুবক ও মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে নাবালিকা। প্রমাণ হিসেবে দেখায় বাবাকে। এরপরই বিশুকে তার বাড়িতে যেতে বারণ করে দেন নির্যাতিতার বাবা।

এতেই নাবালিকার উপর বেজায় চটে যায় মা ও তার প্রেমিক। ফন্দি আঁটতে শুরু করে মেয়েকে শায়েস্তা করার। অভিযোগ, এরপরই ওই মহিলার ইন্ধনে তার মেয়েকে ধর্ষণ করে প্রেমিক বিশু। বাবাকে জানালে নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দেয় দুই অভিযুক্ত। তবে সে সবের তোয়াক্কা না করেই গোটা ঘটনা বাবাকে জানায় নাবালিকা।

বাবা ও মেয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করার পর ওই মহিলা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ কন্যার ওপর মহিলার এমন নৃশংস আচরণে হতবাক প্রতিবেশীরা।

সূত্র- সংবাদ প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ায় বাধা দিয়েছে মেয়ে, শিক্ষা দিতে প্রেমিককে দিয়ে ধর্ষণ করাল মা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০