সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বরিশাল থেকে নকল স্যানিটাইজার জব্দ ও ৯ জনকে জেল জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে দেশের নামি-দামি কোম্পানির কোম্পানির নকল স্যানিটাইজার জব্দ ও ৯ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকার নকল স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। সোমবার সকালে নগরীর গীর্জা মহল্লা ও চকবাজারে এ অভিযান চালানো হয়। বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
বরিশালের বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানির নাম বিকৃত করে (এসিআইকে এজিআই; ওরিয়নকে ওরিওনা, হেক্সিসলকে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলনকে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি) বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে যা প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল এসব ঔষধ সামগ্রী বিক্রির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ধারা ১৮ ভংগের অপরাধে বিভিন্ন অংকের ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। পাশাপাশি অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে একই আইনে ১ বছর করে বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়। জানা যায় যে, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসেন। ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সাথে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন। এসময় প্রায় ১ লক্ষ টাকার নকল ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে নকল স্যানিটাইজার জব্দ ও ৯ জনকে জেল জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০