সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ভোলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই আটক ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি
দোকান থেকে বাড়ি ফেরার পথে ভোলা সদর উপজেলার প্রবীর মাঝি নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রবীরের সাথে থাকা তার ছোটভাই সজিব মাঝিও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ১২টার দিকে ভোলা দক্ষিণ দীঘলদি ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্বাস নামের একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওষুধ ব্যবসায়ী প্রবীর শনিবার দিবাগত রাতে তার ওষুধের দোকান (দীপরাজ ফার্মেসী) বন্ধ করে ছোট ভাইকে সাথে নিয়ে স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বালিয়া গ্রামে পৌছলে দুর্বৃত্তরা রাস্তার ওপর গাছ ফেলে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইকে কুপিয়ে ৪ লাখ টাকা এবং প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। পরে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রবীর মাঝিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সজিব চিকিৎসাধীন রাখা হয়।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সাথে জড়িত চার জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে আব্বাসউদ্দিন নামের একজনকে স্থানীয়রা গণধোলাই দেয় এবং পুলিশ সেখান থেকে তাকে আটক করে। অপর ৩ জনকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই আটক ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০