সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সুখবর দিল চীন বাংলাদেশের আরও ৫ হাজার ১৬১ পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারির মাঝেই বাংলাদেশকে একটি সুখবর দিল চীন। বাংলাদেশের আরও ৫ হাজার ১৬১ পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে দেশটি। আগামী ১ জুলাই থেকে নতুন সুবিধা কার্যকর হবে, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চীন।
আগে থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) আওতায় ৩ হাজার ৯৫ পণ্যে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে বাংলাদেশ। সব মিলিয়ে ৮২৫৬ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিল চীন সরকার।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে নতুন এ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুখবর দিল চীন বাংলাদেশের আরও ৫ হাজার ১৬১ পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০