সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

করোনা আক্রান্ত হওয়ার পর সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ আইসোলেশন ভঙ্গ করে আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তার জায়গায় গিয়াস উদ্দিন নামে নতুন ওসি দায়িত্ব গ্রহণ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্র আবুল বাশার সাইমন (১৩) হত্যা মামলার প্রধান আসামি মীর হোসেন প্রকাশ মীরাকে (২০) ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা পুলিশ। গত বুধবার গ্রেপ্তার আসামিকে থানায় আনার পর ওসি আবদুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে ওই আসামিকে নিয়ে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে যান। এ সময় ওসিসহ অন্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।

অভিযানের সময় আসামি ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন। পরে করোনা আক্রান্ত ওসির সঙ্গে আসামি ও অন্য পুলিশ সদস্যদের যৌথ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘ওসি আবদুস সামাদ করোনায় আক্রান্ত হয়েও আইসোলেশনে না থেকে আসামি নিয়ে অভিযানে গিয়ে অন্যায় করেছেন এবং অন্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। তাকে আইসোলেশেন পাঠানো হয়েছে। একই সাথে তাকে প্রত্যাহার করে তার স্থলে নতুন ওসি হিসেবে গিয়াস উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে গত ৯ জুন সোনাইমুড়ী বজরা হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন ওসি সামাদ। ১৫ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থানা কোয়ার্টারেই আইসোলেশনে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত হওয়ার পর সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০