সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বিয়ের দাবিতে পুলিশ কনস্টেবল বাড়ি ছাত্রীর অনশন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে মো. সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন নাসরিন আক্তার নামে এক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অবস্থার বেগতিক বুঝে কাজী ডেকে আনার কথা বলে সাদ্দামের বৃদ্ধ বাবা মো. মোজাম্মেল হক বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এদিকে কনস্টেবল ও তার পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার হুমকি দিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বিয়ে করা না হলে সবাইকে বলে এমনকি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। বোরবার সন্ধ্যায় উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘুরে ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে গিয়ে নাসরিন আক্তার নামে ওই শিক্ষার্থীকে অনশনরতবস্থায় দেখা যায়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কনস্টেবল সাদ্দাম হোসেন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বনাশ করেছে। এখন তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে চাচ্ছেন না। সে আগের মতো আমার সঙ্গে যোগাযোগও করছিলো না। আমি পরিস্থিতি বুঝতে পেরেই রোববার সন্ধ্যার দিকে সাদ্দামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করি। আর সাদ্দাম বাজার থেকে কাজী ডেকে আনার কথা বলে তার বাবাকে নিয়ে কৌশলে পালিয়ে গেছে। প্রয়োজনে আমার বিয়ে না হওয়া পর্যন্ত অনশন করে যাবো। আমি এর শেষ দেখে ছাড়বো। দরকার হলে এজন্য প্রাণ বিসর্জন দিতেও আমি প্রস্তুত রয়েছি।’

এ ব্যাপারে অনশনরত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীর পিতা উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল লতিব বলেন, বিয়ের কথা বলে এখন বিয়ে করতে অসম্মতি দিয়ে পালিয়েছে সাদ্দাম। বিষয়টি সহজে ছেড়ে দেয়া হবেনা। সাদ্দাম আমার মেয়ের সাথে এটা খুবই খারাপ করেছে। আমার মেয়ের সর্বনাশ করেছে।’

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, বিষয়টি এখনও পর্যন্ত কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের দাবিতে পুলিশ কনস্টেবল বাড়ি ছাত্রীর অনশন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০