বরিশাল থেকে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১৬ জুন ২০২০ তারিখ বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ভংগা সাকিনস্থ কাশেম হাওলাদারের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৬ জুন ২০২০ তারিখ আনুমানিক ১৬.২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জাকির হোসেন(৩৮), পিতা- মোঃ মনসুর আলী, সাং- ভংগা, পোঃ কাদিরাবাদ, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন


























