সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আক্কাস সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ জুন) সকালে মোল্লারহাট বাজারে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে এলাকার পাঁচশতাধিক মানুষ নারী পুরুষ মিছিলে অংশ নেয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন। এতে বক্তব্য দেন উপজেলা মেম্বারস ফোরামের সভাপতি নান্টু খান, স্থানীয় মাসুম খান ও মিজানুর রহমান মোল্লা।

সমাবেশ ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ জুন রাতে প্যানেল চেয়ারম্যান ও মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আক্কাস সিকারকে উপর্যপুরি কুপিয়ে আহত করে সাধারণ সম্পাদক সোহেল রানা ও তাঁর লোকজন। গুরুতর অবস্থায় আক্কাসকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রবিবার রাতে ইউপি সদস্য মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামি সোহেল রানাসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সোহেল রানাকে বহিস্কারেরও দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০