সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি‘র মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান, রাজশাহী ব্যুরোঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্যপুত্র ১৪ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জননেতা মোহাম্মদ নাসিম এমপি‘র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক ও দুঃখ প্রকাশ করেন মেয়র।

শোক বিবৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের এক উজ্জ্বল নক্ষত্র।

শোক বিবৃতিতে মেয়র আরো বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মোহাম্মদ নাসিম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সরকারের সময় জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেন। বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্র সৈনিক। বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একইসাথে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি‘র মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ।

আপডেট সময় : ১১:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০