চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু
চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু
- আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেয়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের রসুল মিয়ার ছেলে বাবু(৪৬)শহরের হসদর হাসপাতাল সড়কের হেলথ-এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে সড়কে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগ (হার্ট ডিজিজ) ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
প্রাথমিক তদন্ত ও চিকিৎসকের দেয়া তথ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু। এছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

























