সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার গাছের ডাল কাটতে গিয়ে যুবকের করুণ মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে গাছের ডাল কাটতে যেয়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের অন্তর্ভুক্ত পাথিলা ফার্ম সংলগ্ন গ্রামের মোঃ আবুল (খুড়ার) ছেলে মোঃ ফারুক হোসেন ( ৩০) গাছের ডাল কাটতে যেয়ে ডাল চাপা পড়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনার খবর পেয়ে জীবননগরে ফায়ার সার্ভিসের একটি টিম লাশটি উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।


























