সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় মোবাইল কোর্টে অবৈধ ডকইয়ার্ড মালিক শাখওয়াতকে অর্থদন্ড। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় মোবাইল কোর্টে অবৈধ ডকইয়ার্ড মালিক শাখওয়াতকে
অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাইশারী বাজার সংলগ্ন
খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস। এসময় তিনি
ডকইয়ার্ড ও ওয়ার্কসপ মালিক শাখওয়াতকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া
আগামী ৫ দিনের মধ্যে ওই অবৈধ ডকইয়ার্ড নিজ উদ্যোগে সরিয়ে নিতে তার কাছ
থেকে মুচলেকা রাখা হয়। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)
শিশির কুমার পাল উপস্থিত ছিলেন। ###


























