সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চীনের রাষ্ট্রপতি বিরুদ্ধে মামলা সাক্ষী নরেন্দ্র মোদি ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: শুনে হাস্যকর মনে হলেও চমকপ্রদ এক ঘটনা ঘটিয়েছেন ভারতের বিহারের বাসিন্দা এক আইনজীবী। মুরাদ আলি নামের ওই আইনজীবী বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আর এই মামলার সাক্ষী হিসেবে তিনি দুটি নাম উল্লেখ করেছেন। তারা হলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে এ মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন।
আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কারণেই লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা দায়ের হয়েছে।
মুরাদ আলির দাবি, সব গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার অভিযোগের ভিত্তি।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগেও বিহারের মুজাফফরপুর অঞ্চলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের ভারতীয় মুখপাত্র সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিও হয় ম্যাজিস্ট্রেট আদালতে। এ ছাড়াও একই ইস্যুতে আমেরিকায় একাধিক মামলা হয়েছে শি জিনপিংয়ের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের রাষ্ট্রপতি বিরুদ্ধে মামলা সাক্ষী নরেন্দ্র মোদি ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০