সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পল্লী চিকিৎসকের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দাম্পত্য কলহের জের ধরে আবদুল জলিল নামের এক পল্লী চিকিৎসকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী আকলিমা আক্তারের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুরের গিলারচালা (আসপাডা) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আবদুল জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনার পর তার স্ত্রী আকলিমা আক্তার গা ঢাকা দিয়েছেন।

আবদুল জলিল নেত্রকোণার দুর্গাপুর থানার নন্দের ছুটু গ্রামের জহর আলীর ছেলে। তিনি স্থানীয় আবু তাহেরের বাড়িতে স্ত্রীসহ ভাড়ায় থাকেন। তিনি একজন পল্লী চিকিৎসক এবং ওষুধ ব্যবসায়ী।

আবদুল জলিলের বাবা জহর আলী জানান, সাত বছর আগে জলিল ও আকলিমার বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একজন মেয়ে সন্তান রয়েছে। গত তিন বছর ধরে জলিল শ্রীপুরে ভাড়া থেকে ওষুধের ব্যবসা করতেন।

জহর আলী আরও জানান, সম্প্রতি আক্লিমা তার স্বামীকে নানা বিষয় নিয়ে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারাল ব্লেড দিয়ে তার ছেলের পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। এ সময় আবদুল জলিলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পল্লী চিকিৎসকের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০