সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার উপসর্গ নিয়ে বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শহরের বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডাক্তার আনোয়ার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই চিকিৎসকের বড় ভাই দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আনোয়ার হোসেনের চিকিৎসাসেবার পাশাপাশি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও বরিশালে ব্যাপক পরিচিত ছিলেন। তাকে অনেকে গরীবের চিকিৎসক হিসেবে চিনতেন।

দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পরও নিজের রাহাত আনোয়ার হাসপাতাল চালু রেখে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. আনোয়ার। এরই মধ্যে উপসর্গ গোপন করে তার হাসপাতালে চিকিৎসা নেন কিছু করোনা রোগী। একপর্যায়ে গত সপ্তাহে হাসপাতালের দুই স্টাফের শরীরে শনাক্ত হয় করোনা। ৩ থেকে ৪ দিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. আনোয়ার।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ সাংবাদিকদের জানান, সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। এ অবস্থায় সোমবার দুপুরে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা খালি না পাওয়ার পর তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে রাত পৌঁনে ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০