সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রবিবার থেকে আবারও লকডাউন প্রক্রিয়ায় যাচ্ছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি অনেকাংশে বেসামাল হয়ে পড়ায় আগামীকাল রবিবার থেকে আবারও লকডাউন প্রক্রিয়ায় যাচ্ছে সরকার। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখন নতুন পদ্ধতিতে শতভাগ লকডাউন ঘোষণা করা হবে।

আগামীকাল রবিবার (৭ জুন) থেকে রাজধানী ঢাকায় এই লকডাউন শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশের অন্যান্য স্থানেও এলাকাভিত্তিক লকডাউন কার্যকর হবে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকার যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে সেসব এলাকা ফের লকডাউন করা হবে।

এ বিষয়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফর সূত্র জানিয়েছে, প্রথম দফায় সরকার রাজধানী ঢাকাকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করার কাজ প্রায় শেষ হয়েছে। এখন ওইসব এলাকায় লকডাউন দেয়া হবে।

এছাড়াও ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর ও নারায়ণগঞ্জেও অধিক আক্রান্ত এলাকাগুলোতে এলাকাভিত্তিক পদ্ধতিতে লকডাউন ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে এবার লকডাউনে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে। লকডাউন করা ‘রেড জোন’ এর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রবিবার থেকে আবারও লকডাউন প্রক্রিয়ায় যাচ্ছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০