সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

করোনা উপসর্গ নিয়ে একদিনেই দুই ভাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মো. শাহ আলম (৩৩)। তার সাত ঘণ্টা পর রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩০)।

এদের মধ্যে বড় ভাই শাহ আলম মধ্যপ্রাচ্য প্রবাসী এবং ছোট ভাই শাহজাহান কাপড় ব্যবসায়ী। করোনা উপসর্গ নিয়ে একদিনেই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলা সদরের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ি এলাকার এই দুই ভাই করোনার উপসর্গ নিয়ে ১ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের করোনার নমুনা ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই শুক্রবার বিকেলে এবং রাতে পরপর দুই ভাই মারা যান।

তাদের হাটহাজারী জহুর শপিং সেন্টারের আপন ফ্যাশন নামের একটি বড় কাপড়ের দোকান রয়েছে। ছোট ভাই দোকানে ব্যবসা পরিচালনা করলেও বড় ভাই ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা উপসর্গ নিয়ে একদিনেই দুই ভাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০