সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

নিউজ প্রকাশের পরে উজিরপুরে হত্যা মামলার আসামীর ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী উদ্ধার: মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ)প্রতিনিধি
বরিশালের উজিরপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় সংবাদ প্রকাশের পরে অতঃপর ভিকটিমকে উদ্ধার ও থানায় মামলা দায়ের করা হয়েছে। ৪ জুন রাতে দৈনিক কালেরকন্ঠ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় এবং ৫ জুন আজকের বার্তায় সংবাদ প্রকাশিত হলে ৫ জুন সকালে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে পুলিশ উপজেলার জল্লা গ্রামে ভিকটিমকে উদ্ধার করতে যায়। সেখানে তাকে না পেয়ে তার এক আত্মীয়র আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট এলাকার বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর ওই দিন ভিকটিমের মা সেলিনা বেগম বাদী হয়ে একই এলাকার লম্পট আয়নাল হক হাওলাদার ভদ্দর (৬৫)’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান ভিকটিমকে উদ্ধার করে থানায় মামলা নেয়া হয়েছে এবং আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত আলোচিত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী জল্লা গ্রামের লম্পট আয়নাল হক হাওলাদার ওরফে ভদ্দর(৬০) একই বাড়ীর নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে(১২) গত শনিবার দুপুর ১টায় নিজ বসতঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। শিশুটি পড়নের কাপড় চোপর ছেড়া অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বিষয়টি বলে দেয়। ঘটনার সময় লম্পট আয়নাল হকের স্ত্রী ঢাকায় ছিল। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের তৎপরতায় ৫দিনেও আইনী সহায়তা পেতে থানায় যেতে পারেনি ধর্ষিতার পরিবার। উপরন্তু ভয়ে সমঝোতায় রাজি হয় ভিকটিমের অসহায় পরিবার। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সরেজমিনে সাংবাদিকরা গেলে ছাত্রী ও তার বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনার পর থেকে লম্পট আয়নাল হক বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য আয়নাল হক আলোচিত জল্লা ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী। এছাড়া সে আরও এক শিশু ধর্ষনের চেষ্টা ও ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতবাস করেছিল। তার বিরুদ্ধে এ দু’টি মামলা চলমান রয়েছে। ওই হত্যা মামলায় তার মেয়ে জামাতা ঢাকার শীর্ষ সন্ত্রাসী রাব্বিও অন্যতম আসামী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউজ প্রকাশের পরে উজিরপুরে হত্যা মামলার আসামীর ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী উদ্ধার: মামলা দায়ের

আপডেট সময় : ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০