সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বানারীপাড়ায় করোনায় মৃতদের দাফনে কবরস্থানের জন্য সম্পত্তি দান করে শিক্ষক ও ব্যবসায়ী দম্পতির দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শিক্ষক ও ব্যবসায়ী
নাসিমা-বাবুল দম্পতি মৃতদের দাফনে কবরস্থানের জন্য সম্পত্তি দান করে
মানবতার দৃষ্টান্ত স্থাপণ করেছেন। প্রাণঘাতি করোনাভাইরাস ও নদী ভাঙনে
বসতভিটা বিলীন হয়ে যাওয়া সহ ভূমিহীন মৃত ব্যাক্তিদের দাফনের জন্য
বানারীপাড়া উপজেলার মলুহার ওয়াজেদিয়া দ্বিতীয় মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম ও রাইস মিল মালিক মিজানুর রহমান
বাবুল দম্পতি উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার
পাশে এ সম্পতি দান করেছেন। এ দম্পতির একমাত্র ছেলে প্রকৌশলী ইমরান হোসেন
নবাব জানায়,”আপাতত দুই শতাংশের মত জায়গা মাটি কেটে ভরাট করে মৃত
ব্যাক্তিদের দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে এর পরিধি
আরও বাড়ানো হবে। শুধু প্রাণঘাতি নভেল করোনা রোগীদের জন্য নয় যাদের দাফনের
জায়গা নেই, সে যে কারণেই মারা যাক না কেন তাদের এ জায়গায় দাফন দেয়া যাবে
বলে সে জানায় । প্রসঙ্গত নাসিমা বেগম ২০১৯ সালে বানারীপাড়া উপজেলায়
শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জণ করেন। এছাড়াও এ
দম্পতি প্রতি বছর ‘জ্ঞাতি সম্মলেন’ করে এ অঞ্চলে আলাদা ভাবে খ্যাতি অর্জণ
করেছেন। এ প্রসঙ্গে উপজেলার মলুহার ওয়াজেদিয়া দ্বিতীয় মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন প্রাণঘাতি নভেল
করোনাভাইরাস সহ কোন মহামারী কিংবা দূর্ঘটনায় কারও মৃত্যু কাম্য নয়,তবে
দাফনের জন্য যাদের জায়গা নেই সে যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন তার লাশ
দাফনের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন একদিন না ফেরার দেশে
চলে যাবো সহায় সম্পত্তি সবই পরে থাকবে সঙ্গে শুধু নেক আমল ও মানুষের
দোয়া টুকুই যাবে। তাই ‘মানুষ মানুষের জন্য’ ‘জীবন জীবনের জন্য’ ‘মানবতার’
এ মহান ব্রতি নিয়ে আমৃত্যু কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন জাতি গড়ার
কারিগর আদর্শ এ প্রধান শিক্ষক। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় করোনায় মৃতদের দাফনে কবরস্থানের জন্য সম্পত্তি দান করে শিক্ষক ও ব্যবসায়ী দম্পতির দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০