সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

খবর দিলে নমুনা সংগ্রহের বিশেষায়িত গাড়ি চলে যাবে বাড়িতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা দিতে কাউকে আর হাসপাতালে যেতে হবে না। খবর দিলে নমুনা সংগ্রহের বিশেষায়িত গাড়ি চলে যাবে বাড়িতে।
নমুনা নিয়ে তা পাঠিয়ে দেয়া হবে পরীক্ষার জন্য। ঘরে বসেই মানুষ জানতে পারবে তার করোনাভাইরাস হয়েছে কিনা।

কালিহাতী উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও উদ্যোগে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের এই বিশেষায়িত গাড়ি তৈরি করা হয়েছে।

ব্যাটারিচালিত একটি ইজিবাইককে বিশেষভাবে নমুনা সংগ্রহের জন্য রূপান্তর করা হয়েছে। এর ভেতরে বসে নিরাপদে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয়ভাবে এই গাড়ি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এ কাজে অর্থ দিয়েছে উপজেলা পরিষদ।

ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গাড়িটি নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলা সদরের মুন্সিপাড়া এলাকায় চলে যায় করোনা সংগ্রহের বিশেষায়িত গাড়ি। সেখানে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়।

ওই গাড়িতে নমুনা সংগ্রহ করতে যাওয়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট আনিসুর রহমান জানান, বিশেষায়িত গাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর ভেতর থেকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) না পরেই নমুনা সংগ্রহের কাজ করা যায়। গাড়িটি চারদিকে কাঁচে ঘেরা। বাতাস চলাচলেরও সুযোগ নেই। হ্যান্ড গ্লাভসের ভেতর দিয়ে নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিশেষায়িত এ গাড়িতে সম্পূর্ণ সুরক্ষার সঙ্গে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে। কাউকে এখন আর ঝুঁকি নিয়ে হাসপাতালে আসতে হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা জানান, দক্ষিণ কোরিয়া ও ভারতে এ ধরনের বিশেষায়িত নমুনা সংগ্রহের গাড়ি তৈরি করা হয়েছে। দূরদূরান্ত থেকে নমুনা দেয়ার জন্য মানুষ এলে অন্যদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই গাড়ি বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে। তাই করোনা সংক্রমণের ঝুঁকিও কমে যাবে।

প্রতিদিন অন্তত ৫০ জনের নমুনা এই গাড়ি গিয়ে সংগ্রহ করতে পারবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খবর দিলে নমুনা সংগ্রহের বিশেষায়িত গাড়ি চলে যাবে বাড়িতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০