সংবাদ শিরোনাম ::
ভোলায় আড়াই কেজি গাঁজাসহ নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: ভোলা শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে আড়াই কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাদিজা বেগম (৩০) নামের নারীকে বৃহস্পতিবার সকালে ওসি এনায়েত হোসেন নেতৃত্বাধীন একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার। ওই নারী লালমোহন উপজেলার মঙ্গলসিকদার গ্রামের আলম মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, মাদক ক্রয়-বিক্রয়ের পূর্বমূহূর্তেই গাঁজাসহ নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেন। অভিযানে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে ওই নারীকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন, জানান ওসি।’


























