সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের তৎপরতায় ৫দিনেও আইনী সহায়তা পেতে থানায় যেতে পারেনি ধর্ষিতার পরিবার। উপরন্তু ভয়ে সমঝোতায় রাজি হয়েছে ভিকটিমের অসহায় পরিবার। ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা গেছে , উপজেলার জল্লা গ্রামের লম্পট আয়নাল হক হাওলাদার ওরফে ভদ্দর(৬০) একই বাড়ীর নাসির উদ্দিন হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে(১২) গত শনিবার দুপুর ১টায় নিজ বসতঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি পড়নের কাপড় চোপর ছেড়া অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বিষয়টি বলে দেয়। ঘটনার সময় লম্পট আয়নাল হকের স্ত্রী ঢাকায় ছিল। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সরেজমিনে সাংবাদিকরা গেলে ছাত্রী ও তার বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনার পর থেকে লম্পট আয়নাল হক বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বাবা নাসির উদ্দিন বলেন ওই লম্পট একের পর এক ছাত্রীর ইজ্জত নষ্ট করেছে। তবে আমরা অসহায় বিষয়টি এলাকায় আরও ছড়িয়ে পড়লে ভবিষ্যতে আমার মেয়েকে আর বিবাহ দিতে পারবোনা। তাই লোকলজ্জায় থানায় মামলা করার সাহস পাচ্ছিনা। ছাত্রীর মা সেলিনা বেগম জানান আয়নাল হক বিত্ত ও প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মামলা দিলে আমরা এলাকায় টিকে থাকতে পারবো না। তাই আমরা উভয় পক্ষ এলাকায় শালিশি বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়ে যাবার চেষ্টায় আছি। তবে স্থানীয়দের দাবী প্রভাবশালী ধর্ষকের পরিবারের চাপের মুখে ধর্ষিতার অসহায় পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা। এদিকে জানা গেছে আয়নাল হক আলোচিত জল্লা ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামী। এছাড়া সে আরও এক শিশু ধর্ষনের চেষ্টা ও ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতবাস করেছিল। দু’টি মামলা চলমান রয়েছে। ওই হত্যা মামলায় তার মেয়ে জামাতা রাব্বিও অন্যতম আসামী বলে জানা গেছে। আয়নাল হক এলাকায় নারীলোভী হিসেবে সুপরিচিত। এদিকে এলাকাবাসী

ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান তিনি বিষয়টি অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০