সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

মায়ের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ২৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পল্লীতে এক কিশোর মায়ের সাথে অভিমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় চরহোগলা নামক ওই পল্লীর ১৩ বছর বয়সি জুনায়েদ রহমান নাজিম নিজঘরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে। এই বিয়োগান্তের ঘটনাটি বুধবার দুপুরের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ রহমান নাজিমকে পারিবারিক বিষয়াদী নিয়ে বুধবার বেলা ১২টার দিকে মা ও বোন রাগারাগি করেন। এতে সে অভিমান করে ঘরের দরজা-জানালা আটকে অভ্যন্তরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা ডাকাডাকি করার পরেও সে সাড়া শব্দ না দেওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

কিশোরের বাবা মোস্তাফিজুর রহমান মানিক জানান, ছেলে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে জানান অনেক আগেই মারা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবার মরদেহ ময়নাতদন্ত করতে না চাওয়ায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০