সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

লাকডাউনে তিন মাস ধরে ধর্ষণ করল বাবা কিশোরী এখন গর্ভবতী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ভারতে মরণ ভাইরাস করোনার কারণে গত প্রায় তিন মাস ধরে চলছে লকডাউন। ঘরবন্দি ভারতের অধিকাংশ মানুষ। তার মধ্যেও অপরাধ কমছে না। বিশেষত নারী ও শিশু নির্যাতন। আর এবার ঘরেই চলল অত্যাচার। ঘটনা তামিলনাড়ুর। ১৪ বছরের মেয়েকে গত তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে বাবা। কিশোরী এখন গর্ভবতী।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মায়িলাদুথুরাই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। ৪০ বছরের অভিযুক্ত পেশায় ট্যাক্সি চালক। গত তিন মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করেছে। দিন কয়েক আগে পেটে ব্যথা, বমি শুরু হয় কিশোরীর। পরে কিশোরী তার মাকে জানায়। মা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্‍সকরা পরীক্ষা করে জানান, মেয়েটি গর্ভবতী। এর পরই মায়ের কাছে সব কথা জানায় কিশোরী। বলে, গত তিন মাস ধরে অত্যাচার চালিয়েছে বাবা।
মেয়ের কাছে সব শুনে স্বামীর নামে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ, গর্ভবতী করে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।
কিশোরীর এখন হাসপাতালে চিকিত্‍সা চলছে। ছাড়া পেলে শিশু কল্যাণ কমিটির হেফাজতে রাখা হবে তাকে। নাগাপত্তিনামের শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, পরিবারের চাপে কিশোরী বয়ান বদল করতে পারে। তাই তাকে বাড়িতে পাঠানো হবে না। হোমে রেখেই পড়াশোনা করানো হবে তাকে।

সূত্র: আজকাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকডাউনে তিন মাস ধরে ধর্ষণ করল বাবা কিশোরী এখন গর্ভবতী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০