সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পর ২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করে বাসায় যেতে পারবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৩৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পর ২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায়ও চলে যেতে পারবেন। মঙ্গলবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কর্মকর্তারা যেন কোনোভাবেই সংক্রমিত না হয় সে জন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে থাকবেন না। ২৫ শতাংশ কর্মকর্তা ঘরে বসে ভার্চুয়ালি অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবে। কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

তিনি আরও বলেন, সকাল বেলায় এসে কেউ যদি ২ ঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যেতে পারবেন। বিকাল ৫ টায় অফিস ছুটির জন্য তাকে অপেক্ষা করতে হবে না। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

অফিসে অবস্থানকালীন যথেষ্ট সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা গর্ভবতী তারা অফিসে আসবেন না বলেও জনপ্রশাসনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পর ২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করে বাসায় যেতে পারবে।

আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০