সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক হয়েছেন ইউপির চেয়ারম্যান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক হয়েছেন কুমিল্লার কাশিনগর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক। রাজধানীর বনশ্রী এলাকা থেকে মঙ্গলবার তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কমকতারা।
এ সময় নুরুল হকের আরও দুই সহযোগীও আটক হন। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নুরুল হকের অপর দুই সহযোগী হলেন আরিফুল ইসলাম ও সাফিউল্লাহ ওরফে সাদ্দাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান সংশ্লিষ্ট কর্মকতারা জানান, চক্রটি দীঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য। কুমিল্লার সীমান্তবর্তী একজন প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতিঝিল সার্কেলের ইন্সপেক্টর সুমনুর রহমান জানান, করোনাকালে ইয়াবার এমন একটি বড় চালান উদ্ধার হওয়ায় তারা বিস্মিত হয়েছেন। মানুষের জীবন যখন সংকটে তখন চক্রটি ঢাকায় এসেছে ইয়াবান চালান নিয়ে। তাছাড়া ইয়াবাসহ আটক হওয়া ব্যক্তিদের একজন সাবেক জনপ্রতিনিধি। আমরা চেষ্টা করছি চক্রের অন্য সদস্যদরও আইনের আওতায় আনতে।

সংশ্লিষ্টরা জানান, ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটকের পর অভিযানস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানান নিয়মিতই ইয়াবা চালান নিয়ে তারা ঢাকায় আসেন। আবার ডেলিভারি দিয়ে নিরাপদে কুমিল্লায় ফিরে যান। কয়েকদিন আগেও তিন হাজার পিস ইয়াবার একটি চালান রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ এলাকায় ডেলিভারি দেন তারা। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আফসানা নামের এক নারীকে আটক করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে আটক হয়েছেন ইউপির চেয়ারম্যান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০