আগৈলঝাড়ায় ৮৩০ জনের মাঝে দশ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৩৯৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপির পক্ষে রোববার সকালে গৈলা বাজারে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮শত ৩০ জনের মাঝে দশ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চান, বাজার কমিটির সম্পাদক ফারুক সরদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, আওয়ামীলীগ নেতা ইয়াকুব আলী শিল্পী মোল্লা, ডিলার ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মানিক মোল্লা প্রমুখ।


























