সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

লকডাউন’ শীথিলের দিন সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৪৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দুই মাসের বেশি সাধারণ ছুটির পর আজ প্রথম কর্মদিবসে নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার (৩১ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, এখন ৫২টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় দেশে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ২২৯টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৭৬টি নমুনা এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪০ জন, যা এই সময় পর্যন্ত সর্বোচ্চ।
তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।

নাসিমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে একটা গাইডলাইন দেয়া হয়েছে। সবাইকে সেটি মেনে চলতে হবে। এছাড়া বাইরে বেরুলে সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।
বিশ্ব তামাকমুক্ত দিবসে সবাইকে তামাক পরিহারের আহ্বানও জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার ১ হাজার ৭৬৪ জনের শনাক্ত ও ২৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর।
করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই আজ থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে করোনা পরিস্থিতি অনুকূলে আসার আগে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ৬১ লাখ ৭২ হাজার ৩২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৭১ হাজার ১৭৭ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৫৭ হাজার ২৪২ জনের মধ্যে ৫৩ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন’ শীথিলের দিন সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০