সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ হাজার কোটি টাকা দেবে সরকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৪৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস মহামারীর জেরে গত দুই মাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণের প্রায় ১৬ হাজার ৫৪৯ কোটি টাকার সুদের মধ্যে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুই হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার ফলে আনুমানিক ১ কোটি ৩৮ লাখ ঋণগ্রহীতা সরাসরি উপকৃত হবেন। কোভিড-১৯ এর কারণে তাদের ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ছিল। সেই কারণেই তাদেরকে এই সুযোগটা আমরা দিচ্ছি, যাতে তারা তাদের ব্যবসা বাণিজ্য বা কার্যক্রমগুলো সব চালাতে পারেন।

শেখ হাসিনা বলেন, দুই মাসে স্থগিত সুদের পরিমাণ প্রায় ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা। এর মধ্য থেকে ২ হাজার কোটি টাকা সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে ভর্তুকি হিসেবে দেবে, যার ফলে ঋণগ্রহীতাদের আনুপাতিক হারে নির্দিষ্ট পরিমাণ সুদ আর পরিশোধ করতে হবে না। তাদেরকে এইটুকু আমরা মুক্ত করে দিচ্ছি।

করোনাভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রতিঘাত মোকাবিলায় এটা সরকারের ১৯তম প্রণোদনা প্যাকেজ। এর মধ্য দিয়ে প্রণোদনা তহবিলের মোট আকার একলাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা বা প্রায় ১২ দশমিক ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হলো, যা দেশের জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, সুদের অবশিষ্ট অর্থ ব্যবসায়ীরা যাতে ১২ মাসের কিস্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারেন, সরকার সেই উদ্যোগ নেবে। অর্থাৎ যেটা প্রতি মাসে দিতে হতো সেটা এই দুই মাসে যেহেতু দিতে পারেনি এটাকে আমরা ১২ মাসের একটা সময় দিয়ে দিচ্ছি। এই ১২ মাসে ধীরে ধীরে তারা বাকিটা শোধ করতে পারবে।

সর্বস্তরের মানুষের জন্যই বিশেষ প্রণোদনা দিয়েছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশ এভাবে দিয়েছে কিনা। কিন্তু আমরা সেভাবে এই সুযোগটা দিচ্ছি। আমাদের জিডিপির ৩ দশমিক ৭ শতাংশই আমরা প্রণোদনা দিচ্ছি। এত প্রণোদনা পৃথিবীর অন্য কোনো দেশ দিয়েছে কিনা জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ হাজার কোটি টাকা দেবে সরকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০