সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠি কুপিয়ে জখম করার ঘটনায় পৃথক দুটি মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে পুলিশের এসআই খোকন হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ধারায় পৃথক দুটি মালমা দায়ের করেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হামলাকারি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর হাওলাদার (২৮) ও নাঈম হাওলাদারকে (২০) গ্রেপ্তার করা হয়।আটককৃত সাগর হাওলাদার ওই এলাকার রতন হাওলাদারের ছেলে এবং নাঈম হাওলাদার একই এলাকার শাহাদৎ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনজন পুলিশ সদস্য নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রাজিব মল্লিককে আটক ও তার সহযোগীদের বিষয়ে তদন্ত করতে গালুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে যায় রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার। সেখান থেকে রাজিব মল্লিকের সহযোগী সাগরকে আটক করে পুলিশ। এ সময় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিকের ছোট ভাই রাজিব মল্লিক সাগরকে ছিনিয়ে নিতে এসআই খোকনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত এসআইকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক দুজনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি কুপিয়ে জখম করার ঘটনায় পৃথক দুটি মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০