সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

করোনাকালে সবচেয়ে বড় ঋণ পেল বাংলাদেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের কারণে দেশের সার্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটি মোকাবিলায় বাংলাদেশের জন্য ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (বিনিময় হার ৮৫ টাকা ধরে) ৬ হাজার ২২২ কোটি টাকা। বিনা সুদে এ ঋণ পাবে বাংলাদেশ।
এটাই করোনাকালীন বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় আকারের ঋণ।

আইএমএফের ওয়েবসাইটে শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে।
কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।

সংস্থাটি বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কি না, তা ঘনিষ্ঠভাবে নজর রাখবে আইএমএফ।

আইএমএফ আরও বলেছে, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া ঋণের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা। এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে, যা ইতিমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাকালে সবচেয়ে বড় ঋণ পেল বাংলাদেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০